বিবাহের নোটিশ ও রেজিস্ট্রেশন
বিবাহের নোটিশ ও রেজিস্ট্রেশন
শরীয়ত ও আইন অনুযায়ী বিবাহ সম্পন্ন করতে হলে প্রথমে কাজীর মাধ্যমে বিবাহের নোটিশ প্রদান,তথ্য যাচাই ও রেজিস্ট্রেশন সম্পন্ন করা প্রয়োজন। এতে ভবিষ্যতে আইনি সুরক্ষা নিশ্চিত হয়। আপনার বিবাহকে আইনসম্মত, নিরাপদ ও শরীয়তসম্মত পথে সম্পন্ন করুন।
শরিয়াহ অনুযায়ী তালাকের বিধান
وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ
““তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের এবং তোমাদের দাস-দাসী ও সৎকর্মশীলদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও। যদি তারা গরিব হয়, আল্লাহ তাঁর অনুগ্রহে তাদেরকে স্বচ্ছল করবেন।” (সূরা নূর: ৩২)
বিবাহ নিবন্ধন প্রক্রিয়া (ধাপে ধাপে)
১
বিবাহ সংক্রান্ত ও প্রাথমিক তথ্য প্রদান
২
প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও জমা
৩
কাজী সাক্ষাৎ ও বিবাহ আইনগত যাচাই
৪
বিবাহ নোটিশ প্রকাশ (কমপক্ষে ৩০ দিন)
৫
বিবাহ সনদ প্রদান
গুরুত্বপূর্ণ তথ্য
বিবাহ অবশ্যই শরীয়তসম্মতভাবে সম্পন্ন হতে হবে।
কাজীর উপস্থিতি আবশ্যক।
সাক্ষীগণের উপস্থিতি বাধ্যতামূলক।
ইসলামিক আইন ও রাষ্ট্রের আইন অনুযায়ী বিবাহ কার্যক্রম পরিচালিত হয়।
বিবাহের নোটিশ প্রকাশ আইনগতভাবে গুরুত্বপূর্ণ।
প্রয়োজনীয় কাগজপত্র
পাত্র ও পাত্রীর জন্মসনদ
জাতীয় পরিচয়পত্র (NID)
অবিবাহিতের সনদপত্র (যেখানে প্রযোজ্য)
পাসপোর্ট সাইজ ছবি (প্রতি জন ২ কপি)
বিবাহ সংক্রান্ত তথ্য ফরম
স্থানীয় চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের প্রত্যয়নপত্র
মেয়ের অভিভাবকের সম্মতিপত্র
আইনি ভিত্তি
- Muslim Family Laws Ordinance, 1961 (Ordinance No. VIII of 1961)
- ধারা ৫ ও ৬: বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
- বাংলাদেশ প্রচলিত শরীয়ত আইন
কাজীর পরামর্শ ও সতর্কতা
- সকল তথ্য ও কাগজপত্র সঠিকভাবে যাচাই করে জমা দিন।
- ভুয়া তথ্য বা জাল কাগজপত্র প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ।
- বিবাহ বা তালাকের পূর্বে শরীয়ত ও রাষ্ট্রীয় আইন সম্পর্কে পরিষ্কার ধারণা নিন।
- উভয় পক্ষের সম্মতি ব্যতীত কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
- নোটিশ ও রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।
- নির্ধারিত সময়ের পূর্বে সনদ বা রেজিস্ট্রেশন দাবি করবেন না।
- সকল ফি ও সরকারি চার্জ নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিশোধ করুন।
- বিদেশে ব্যবহারের জন্য ডকুমেন্ট প্রয়োজন হলে পূর্বেই জানিয়ে রাখুন।
- গুরুত্বপূর্ণ কাগজপত্রের একাধিক কপি সংরক্ষণ করুন।
- অনলাইন আবেদন করার পর মোবাইল নম্বর সচল রাখুন, যাতে দ্রুত যোগাযোগ করা যায়।
- ইসলামী শরীয়ত, পারিবারিক মর্যাদা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সকল কার্যক্রম সম্পন্ন করুন।


